সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী

‘পিনিক’ সিনেমায় নিজের ছবি দিয়ে বানানো একটা পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে মুক্তির তথ্য জানিয়েছেন নায়িকা শবনম বুবলী। আগামী ঈদুল ফিতরে শাকিব খান, সিয়াম, আফরান নিশোর নতুন সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় থাকছে তার এই সিনেমাটি।

সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এর আগে সিনেমার নায়ক আদর আজাদের পোস্টার প্রকাশ করা হয়েছিল। এবার নায়িকা ফেসবুকে নিজের পোস্টার প্রকাশ করলেন।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘পিনিক’ সিনেমাটি ঘোরের গল্প নিয়ে তৈরি হয়েছে। এখানে প্রতিটি চরিত্র একটা ঘোরের মধ্যে থাকবে। সিনেমাটি ঢাকা, কক্সবাজার ও রামুর অদেখা অঞ্চলে শুটিং হয়েছে।

এর আগে শবনম বুবলী ও আদর আজাদ ‘তালাশ’ ও ‘লোকাল’ সিনেমায় অভিনয় করেছেন। ‘পিনিক’ এই জুটির তৃতীয় সিনেমা।

এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।