সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

টিকটক লাইভের সময় গুলিতে নিহত কোরআন পোড়ানো ইসলাম বিদ্বেষী

ইউরোপের দেশ সুইডেনে একাধিকবার কোরআন পোড়ানো ইরাকি যুবক সালওয়ান মোমিকা (৩৮) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী স্টকহোমের কাছে সোদারটালজি শহরে নিজ বাড়িতে থাকা অবস্থায় গুলি করা হয় তাকে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে গ্রেফতারকৃতদের মধ্যে বন্দুকধারী আছে কিনা তা জানা যায়নি।

ইসলাম বিদ্বেষী সালওয়ান ২০২৩ সালে একাধিকাবার কোরআন পুড়িয়ে আলোচনায় আসেন। হত্যার কয়েক ঘণ্টা পরই কোরআন পোড়ানো মামলার রায় হওয়ার কথা ছিল। সুইডিশ পুলিশের পক্ষ থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

সুইডিশ মিডিয়া জানায়, ঘটনার সময় ওই যুবক টিকটক লাইভে ছিলেন। পরে পুলিশ এসে ফোন থেকে লাইভ শেষ করে।