সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

তিন দিন পর ঘুম ভাঙলো বাফুফের

অনলাইন ডেস্ক:
দেশের নারী ফুটবলের গভীর সংকটের মধ্যেই সুখবর হয়ে এসেছিল একুশে পদক। এ বছর ঘোষিত একুশে পদক প্রাপ্তদের তালিকায় আছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার পাওয়ার পর মেয়েদের আনুষ্ঠানিকভাবে কোনো অভিনন্দন জানায়নি বাফুফে। অথচ দেশের খেলাধুলায় প্রথম দল হিসেবে এই পুরস্কার পেয়েছেন সাবিনা-কৃষ্ণারা।

বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এই পুরস্কার ঘোষণা করে। এ নিয়ে সামাজকি যোগাযোগমাধ্যমে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে অনেকে। অভিনন্দন না জানানোয় তীব্র সমালোচনার মুখে পড়ে বাফুফে।

অবশেষে তিন দিন পর ঘুম ভেঙেছে সাবিনাদের অভিভাবক সংস্থা বাফুফের। শনিবার তারা আনুষ্ঠানিকভাবে দিয়েছে অভিনন্দনবার্তা।

প্রসঙ্গত, জাতীয় নারী ফুটবল দল ২০২২ ও ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছে। দুইবার চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনা নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য মনোনীত করে সম্মান জানিয়েছে সরকার।