সাম্প্রতিক
কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ শীতের আগাম সবজির দাম চড়া, মাছ-মাংসেও মিলছে না স্বস্তি বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: রাজনাথ সিং ড. ইউনূসকে অ্যাওয়ার্ড দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা, কনস্যুলার সংলাপে থাকেছ যেসব বিষয় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী চুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের অনলাইনে সিন্ডিকেট সভা কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এনবিআরের দুই কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে উত্তর তৈরি করে ছড়ায় চক্র: এসআরবি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
Skip to content

কোম্পানীগঞ্জে ৩ সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কোম্পানীগঞ্জ  (নোয়াখালী ) প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলায় পারুল বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারী)  বিকালে উপজেলার চরএলাহী ৭ নং ওয়ার্ডের চান্দু মার্কেট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয় ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পারুল ওই এলাকার আবুল কাশেম সেলিমের মেয়ে ও মোহাম্মদ নিজাম উদ্দিনের স্ত্রী।
পারুল তিন সন্তানের জননী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুয়েক বছর ধরে স্বামী নিজাম উদ্দিনের পরোকীয়াকে কেন্দ্র করে পারুলের সাথে সম্পর্কের অবনতি ঘটে। যার জেরে স্বামীর বাড়ি ছেড়ে পারুল তার বাবার বাড়িতে থাকতেন। পারিবারিক ওই কলহের জেরে সোমবার রাতের কোনো একসময় রুমের ফ্যানের সাথে ফাঁস নেন পারুল। পরে সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে কোম্পানীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।