সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশি ওপেনার

অনলাইন ডেস্ক:
সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন ওপেনার জাকির হাসান। দল হিসেবে সিলেট ভালো করতে না পারলেও জাকির নিজে ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল। আসরে সেরা ব্যাটারদের তালিকায়ও ছিলেন তিনি। বিপিএল শেষে অনুশীলনেও ফিরেছিলেন। এরই মাঝে গতকাল (শুক্রবার) জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি।

জাকির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সারাহ নুসরাত অদ্রির সঙ্গে। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করছেন। জাতীয় দলের এই সতীর্থের বিয়েতে উপস্থিত থাকতে দেখা গেছে একাধিক ক্রিকেটারকে। এরমধ্যে ওপেনার নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব’রা সস্ত্রীক হাজির হয়েছিলেন।

dhakapostপরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন আফিফ ও নাঈম শেখ। আফিফ লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’

এদিকে, বিয়ের পর অবশ্য খুব বেশি ছুটির অবকাশ পাচ্ছেন না জাকির। কারণ আজ থেকেই শুরু হয়েছে ডিপিএলের দলবদল। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ডিপিএল আসর। ঘরোয়া এই প্রতিযোগিতায় জাকির এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন। এর আগে সর্বশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ম্যাচে ৩৫.৩৬ গড় এবং ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ৩৮৯ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।