সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ৫ টায় বিক্ষোভ সমাবেশের ডাক

দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির ঢাকা মহানগর শাখা আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করবে।

এদিকে, ঢাকাসহ সারাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বিভিন্ন সংগঠন ও প্লাটর্ফম এ নিয়ে কথা বলে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ইস্যুতে কথা বলছেন নাগরিকরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন, এই অভিযোগে তার পদত্যাগের দাবি করে গতকাল রোববার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এরপর সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাচারকৃত অর্থ দিয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। যারা এসব করছে, তাদের ঘুম হারাম করে দেব।