সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে ফখরুলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপি মহাসচিব শোকবার্তায় বলেন, সৈয়দ মঞ্জুর এলাহী সত্যিকার অর্থে বাংলাদেশে একজন জাতীয় বুর্জোয়া শ্রেণির ব্যক্তি ছিলেন। তিনি সফল শিল্প উদ্যোক্তা, দেশপ্রেমিক, রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে সমাজে সমাদৃত ছিলেন। তার মতো গুণী ব্যক্তির শুন্যতা পূর্ণ হবার নয়।

মির্জা ফখরুল তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আজ বুধবার (১২ মার্চ) সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান সৈয়দ মঞ্জুর এলাহী। এপেক্স গ্রুপের মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।