সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

দুদকের মামলা: জি কে শামীম ও তার মায়ের রায় ২৭ মার্চ

জি কে শামীম/ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের রায় ঘোষণার জন্য আগামী ২৭ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বেঞ্চ সহকারী বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২০ মার্চ সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালত মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।

এর আগে গত ১৮ মার্চ নিজের ও মায়ের পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য সমাপ্ত করেন জি কে শামীম। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২০ মার্চ দিন ধার্য করেন। এর আগে গত ৫ মার্চ আত্মপক্ষ শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। আদালত সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ মামলাটিতে আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আদালত তাদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। সাফাই সাক্ষ্য দেবেন কি না জানতে চাইলে বলেন, সাফাই সাক্ষ্য দেবেন। পরে আদালত আগামী ১০ মার্চ সাফাই সাক্ষ্যের তারিখ ধার্য করেন।

গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। তবে জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়।

২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।