সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

ইফতারে রাখুন মজাদার ডাবের স্মুদি

লাইফস্টাইল ডেস্ক

ইফতারে শরবত খুবই কমন জিনিস। রোজার শুরু থেকে প্রতিদিনের ইফতারেই থাকে শরবত। তবে প্রতিদিন একই জিনিস দিয়ে ইফতার করতে অনেকেই পছন্দ করেন না। তাই স্বাদে ভিন্নতা আনতে খেতে পারেন সুস্বাদু ডাবের স্মুদি। রইলো রেসিপি-

উপকরণ
এক কাপ ডাবের পানি
এক কাপ ডাবের শাঁস
এক টেবিল চামচ চিনি
এক কাপ জ্বাল দেওয়া তরল দুধ
এক টেবিল চামচ গোলাপজল
দুই টেবিল চামচ ভেজানো চিয়া সিড
কিছু বরফকুচি
এক টেবিল চামচ কুচি করা কাঠবাদাম বা পেস্তা

পদ্ধতি

প্রথমে ডাবের পানি, শাঁস ও চিনি একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর এতে দুধ, গোলাপজল, চিয়া সিড, বরফকুচি ও বাদামকুচি দিয়ে দিন। ব্যস হয়ে গেলো মজাদার ডাবের স্মুদি। এবার পরিবেশন করুন আপনার পছন্দমতো।