সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খুকৃবিসহ দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়সহ (খুকৃবি) দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন  হয়েছে| শনিবার (১২ এপ্রিল)| বিকেল ৩টায় শুরু হওয়া পরীক্ষা চলে বিকেল ৪টা পর্যন্ত| এর আগে ভর্তি পরীক্ষা উপলক্ষে দুপুর থেকে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল কেন্দ্রে অবস্থান নেন শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং  রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপাচার্য তার বক্তব্যে বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে| গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের সময় ও কষ্ট লাঘব হয়েছে|

উল্লেখ্য, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেনস কলেজে মোট আসন সংখা ছিলো ২ হাজার। উপস্থিত ছিলো ১৮৯৫ জন, অনুপস্থিত ১০৫ জন, উপস্থিতির হার শতকরা ৯৪ দশমিক ৭৫।