সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কৃষ্ণাকে রেখেই ভুটানের উদ্দেশে দেশ ছাড়লেন আরও ৫ নারী ফুটবলার

অনলাইন ডেস্ক

ভুটানের ফুটবল লিগে বাংলাদেশের ১০ নারী ফুটবলার অংশ নেবেন, এটি সবারই জানা। আগামী ১৯ এপ্রিল শুরু হতে যাওয়া এই লিগে অংশ নিতে গেল ৬ এপ্রিলই থিম্পু চলে গেছেন পারো এফসিতে নাম লেখানো চার ফুটবলার- সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

আজ রোববার ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়লেন আরও ৫ জন- সানজিদা আক্তার, মাসুরা পারভীন, রূপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার।

সানজিদা-মাসুরাদের সঙ্গে যাওয়ার কথা ছিল কৃষ্ণা রানী সরকারেরও। তবে সময়মতো ওয়ার্ক পারমিট না পাওয়ায় থিম্পু যাওয়া বিলম্ব হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এ ফরোয়ার্ডের। সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল ভুটান যাওয়ার কথা রয়েছে কৃষ্ণার।

মাসুরা পারভীন ও রূপনা চাকমার সঙ্গে ট্রান্সপোর্ট ইউনাইটেড ক্লাবে খেলার কথা রয়েছে কৃষ্ণার। থিম্পু সিটি এফসিতে খেলবেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।

ভুটানের লিগে বাংলাদেশের ১০ নারী ফুটবলারের অংশগ্রহণ নতুন রেকর্ডও। আগে কখনো এক সাথে এত বেশি নারী ফুটবলার দেশের বাইরে খেলতে যাননি।