সাম্প্রতিক
নিজ কার্যালয়ে মারধরের শিকার আইইডিসিআরের পরিচালক ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল বেনজীরের দুর্নীতির মামলায় আরও ১২ জনের সাক্ষ্য ঋণখেলাপির পর ব্যাংক খাতে শুরু হয় ‘লুটপাটের সংস্কৃতি’: ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ হত্যা হুমকির মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা: ক্যারিয়ার ধ্বংসের চক্রান্তের অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ
Skip to content

লাল না সবুজ, কোন রঙের আপেল খেলে বেশি উপকার

অনলাইন ডেস্ক

প্রতিদিন একটি করে আপেল খেলে চিকিৎসকের কাছে যেতে হয় না। এমনই একটি প্রবাদ আছে। এর কারণ আর কিছু নয়, আপেলেরই স্বাস্থ্যগুণ। এই পৃথিবীতে যত ফল পাওয়া যায়, তার মধ্যে আপেল স্বাস্থ্যকর ফলগুলোর মধ্যে অন্যতম।

তবে বাজারে অনেক রকমের আপেল রয়েছে।

আগে আপেল বললেই লাল টুকটুকে রঙের কথা মাথায় আসত। কিন্তু এখন সেই বাজারে ভাগ বসিয়েছে সবুজ আপেলও। কিন্তু লাল না সবুজ, কোন আপেল স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো?

লাল আপেল ও সবুজ আপেল দুটোই স্বাস্থ্যের জন্য উপকারী।

তবে তাদের পুষ্টিগুণে কিছু পার্থক্য রয়েছে।

সবুজ আপেলের পুষ্টিগুণ

কম চিনি ও কার্বোহাইড্রেট : সবুজ আপেলে লাল আপেলের তুলনায় চিনি ও কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে।
বেশি ফাইবার : সবুজ আপেলে ফাইবারের পরিমাণ বেশি, যা হজমের জন্য উপকারী।
বেশি ভিটামিন এ : সবুজ আপেলে লাল আপেলের তুলনায় প্রায় দ্বিগুণ ভিটামিন এ থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো।

কম ক্যালরি : যারা ওজন কমাতে চান, তাদের জন্য সবুজ আপেল ভালো।
লাল আপেলের পুষ্টিগুণ

বেশি অ্যান্টি-অক্সিডেন্ট : লাল আপেলে সবুজ আপেলের তুলনায় বেশি অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

বেশি মিষ্টি : লাল আপেলের স্বাদ মিষ্টি হওয়ায় এটি অনেকের কাছেই বেশি প্রিয়।

কোন আপেল বেশি উপকারী

সহজ ভাষায় বললে ওজন কমাতে চাইলে সবুজ আপেল ভালো।
ডায়াবেটিস থাকলেও সবুজ আপেল বেশি উপকারী।
চোখের স্বাস্থ্যের জন্য সবুজ আপেল বেশি ভালো।

অন্যদিকে অ্যান্টি-অক্সিডেন্ট পেতে চাইলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে লাল আপেল বেশি ভালো।

কাজেই লাল আপেল ও সবুজ আপেল দুটোই স্বাস্থ্যকর। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেকোনো এক ধরনের আপেল বেছে নিতে পারেন।