সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা রাজু গ্রেপ্তার

ছবি সংযুক্ত

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ রাজুকে গ্রেফতার করা হয়েছে। সেমাবার (৫ মে) পৌর এলাকার পানিশালা গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

পুলিশ জানায়, তিনি নিজ বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশের একটি চৌকষ্য অভিযানিক দল বাড়িতে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।