সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

‌‌‘সূর্য উঠলে দেখতে পাবেন’, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি

 

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দলটির নিবন্ধন বাতিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সূর্য উঠে গেলে পরিষ্কার হবে।

সোমবার নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার কর্তৃক দলটির কার্যক্রম নিষিদ্ধের গেজেটটি এখনো পাইনি। গেজেটটা আসেনি, তাই সিদ্ধান্ত নিতে পারিনি। অফিসিয়াল গেজেট না পেলে তো কিছু বলা যায় না।

প্রজ্ঞাপন হলে নিবন্ধন বাতিল সম্ভব কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, সেটা হলে বলতে পারব। আমরা এই দেশের জন্য কাজ করি- সূর্য উঠলে দেখতে পাবেন। প্রজ্ঞাপন হলে জানতে পারবেন।

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশন বাংলাদেশেরই একটি প্রতিষ্ঠান, আমরা কনসার্ন, কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই ব্যবস্থা নেওয়া হবে।