সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জয়পুরহাটে আসামী ধরতে গিয়ে দুর্বত্তের হামলায় পুলিশের উপ পরিদর্শক ছুরিকাহত

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আসামী ধরতে গিয়ে দুর্বত্তের হামলায় পুলিশের এক উপ পরিদর্শক ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত  পুলিশ কর্মকর্তা আলমগীর কবির পাঁচবিবি থানার উপ-পরির্দশক হিসেবে কর্মরত।  তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম জানান, রবিবার বিকেলে ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে বিবাদ মিমাংসার জন্য এসআই আলমগীর পাঁচবিবির পাটাবুকা নামক গ্রামে যায় সেখানে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় হঠাত সে উত্তেজিত হয়ে এসআই আলমগীর কে কাঁচি দিয়ে আঘাত করে। এসময় স্থানীয়রা এগিয়ে  আসলে সে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতে এবং পায়ে আঘাত পায়। বর্তমানে সে সুস্থ আছে বলেও জানান তিনি।
এবিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব  জানান, ঘটনা শোনার পর হাসপাতালে তাকে দেখতে যান এবং এ বিষয়ে মামলা হবে বলেও জানান তিনি।