সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

পাবনায় সর্বহারা দলের আঞ্চলিক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার ভাঁড়ারার বিজরামপুর গ্রামে লগা বাবলু(৪০) নামের এক পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি(সর্বহারা) দলের আঞ্চলিক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

নিহত লগা বাবলু পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বিজরামপুর গ্রামের ওছন মিয়ার ছেলে ও পূর্ববাংলা সর্বহারা দলের আঞ্চলিক নেতা।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিজরামপুর মাঠের মধ্যে তাকে হত্যা করা হয়েছে।
এলাকাবাসিরা জানান, নিহত লগা বাবু নিষিদ্ধঘোষিত সরবহারা দলের নেতা ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারন এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানাতে পারবো।