সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১৮ বছরের অপেক্ষা শেষে প্রথমবার চ্যাম্পিয়নে মোহামেডান

অনলাইন ডেস্ক

খেলা হচ্ছিল কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে। আবাহনী এবং ফর্টিস এফসি মুখোমুখি। ম্যাচে ফর্টিসের কাছে হারছিল আবাহনী। ঠিক একই সময়ে উৎসবের রঙ জমে উঠছিল ঢাকার মিতিঝিলে মোহামেডান ক্লাব চত্ত্বরে।

মোহামেডান ফুটবলারদের সঙ্গে শতাধিক সমর্থক ক্লাবের জার্সি পরে, পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দিচ্ছি। সাদা-কালোদের আঙ্গিনা বিজয়ের রঙে রঙিন করে তুলছিল।

Mohammedan২০০৭ সালে পেশাদার ফুটবল লিগ শুরু হওয়ার পর থেকে ১৮টি বছর কেটে গেছে। এই ১৮ বছরে ১৮টি শিরোপার নিষ্পত্তি হলো; কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

অবশেষে সেই খরা ঘুচলো। কুমিল্লায় আজ ফর্টিস এফসির কাছে ২-১ গোলে আবাহনীর হারে এবারের পেশাদার লিগে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে গেলো মোহামেডানের।

১৫ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৩৮। ফর্টিস এফসির কাছে হারের ফলে আবাহনীর পয়েন্ট দাঁড়িয়েছে ২৮। দুই দলের মাঝে ব্যবধান ১০ পয়েন্টের। ম্যাচ বাকি আর ৩টি। এই তিন ম্যাচে আবাহনী জিতলে এবং মোহামেডান হারলেও সাদাকালোদের পেছনে ফেলা সম্ভব নয় আবাহনীর।