সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আমার বাংলাদেশ (এবি) পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা ব্যুরো: খুলনায় নানা আয়োজনে দলের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিকালে  খুলনা প্রেসক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টি খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টি খুলনা মহানগর শাখার আহ্বায়ক জনাব মোঃ সাইদুল হক মিলন আরো উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সদস্য সচিব জনাব এস এম আখতারুজ্জামান, গণসংহতি আন্দোলন খুলনা জেলার আহ্বায়ক মনির চৌধুরী সোহেল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সদস্য সচিব  সাজেদুল ইসলাম বাপ্পি,খুলনা মহানগর গণধিকার পরিষদের সভাপতি মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

বক্তগণ বলেন, আমার বাংলাদেশ(এবি) পার্টি দলটি ২ মে ২০২০ সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করেছি কিন্তু বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে যার ফলে ফ্যাসিবাদীরা সুযোগ নিতে চাচ্ছে। সমতার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করায় আমাদের মূল লক্ষ্য। জুলাই আন্দোলনে যারা গণহত্য চালিয়েছে তাদের বিচার করে আইনের আওতায় আনতে হবে।