সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

বেরোবিতে কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ‘ পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠানের সকল স্তর থেকে অবদান রাখা জরুরি। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব-কর্তব্য পালনের মাধ্যমে এই অবদান রাখতে হবে। তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব পালন করলে বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ গতিশীলতা এবং স্বচ্ছতা আনার লক্ষ্যে ডিজিট্যাল এটেনডেন্স সিস্টেম ও ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে বলে জানান উপাচার্য।

কর্মশালায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম বলেন, গুনগত দক্ষতা বৃদ্ধি করতে পারলে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশও উপকৃত হবে এবং এগিয়ে যাবে। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলে লোকেশনগত কারণে সুবিধাজনক অবস্থায় রয়েছে। এই এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এ. কে. এম আমজাদ হোসেন বক্তব্য প্রদান করেন। এসময় বেরোবি রেজিস্ট্রার বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একুডেকশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান প্রশাসন কাজ করছে। বেরোবিকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে পারলে প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীরাও এখানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। তিনি জানান, ডিজিট্যাল এটেনডেন্স সিস্টেম ব্যবহারের ফলে সমানুবর্তিতা চর্চার মাধ্যমে উপকৃত হবেন কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। আইকিউএসি-এর উদ্যোগে দুই দিনব্যাপী কর্মশালায় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ অংশগ্রহণ করেন।