সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

কুলাউড়ায় ভূমি অপরাধ আইনে প্রথম সাজা, দুই ভাই কারাগারে

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গড়গাঁও গ্রামে ভূমি দখলের ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ভাইকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ অভিযান পরিচালনা করেন।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভুক্তভোগী হেনা বেগম পেশায় গৃহকর্মী। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। তার পরিবারের মালিকানাধীন ৭ শতক জমি দীর্ঘদিন ধরে একই এলাকার ছালেক মিয়া ও তার ভাই জায়েদ মিয়া জোরপূর্বক দখল করে রেখেছিলেন। জমি উদ্ধারে সহায়তার জন্য হেনা বেগম সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে একাধিকবার উভয়পক্ষকে নিয়ে শুনানি অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা জমির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। সোমবার সকালে ভূমি অফিসের সার্ভেয়ার সরেজমিনে তদন্ত করে জমি দখলের অভিযোগের সত্যতা পান। এরপর ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ভাইকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ছালেক ও জায়েদ মূলত দুষ্ট চরিত্রের লোক। শুনানির সময় তারা জমির কোনো বৈধ মালিকানা দলিল দেখাতে পারেননি।
তিনি আরও জানান, ‘ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী মৌলভীবাজার জেলায় এটাই প্রথম কারাদণ্ড প্রদান করা হলো।’