সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মুল্লুক চলো দিবস পালন

আল ইব্রাহিম, শ্রীমঙ্গল, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মুল্লুক চলো দিবস উপলক্ষে আলোচনা সভা ও  স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসটি উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ এ কন্দ। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী, চা শ্রমিক নেতা শুভাস রবিদাশ, সুমন তাঁতী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯২১ সালের ২০ মে  চা জনগোষ্ঠীর সদস্যরা সিলেট থেকে পায়ে হেটে চাঁদপুরের মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান। তারা জাহাজে চড়ে নিজ দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ গোর্খা বাহিনীর সৈনিকরা নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করে মেঘনা নদীতে লাশ ভাসিয়ে দেয়। এই ঘটনার ১০৪ বছর পেড়িয়ে গেছে। এখনো চা শ্রমিকদের মৌলিক অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় নি। সভা থেকে চা শ্রমিক নেতারা এই দিসবটিকে চা রাষ্টীয়ভাবে পালনের জন্য চা শ্রমিক দিবস হিসেবে ঘোষনা করার জন্য সরকারের কাছে দাবী জানান।