সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

রংপুরে বিএসটিআই’র  বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

রংপুর ব্যুরো: রংপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো  ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। দিবসটি উপলক্ষে মঙ্গলবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব), স্থানীয় সরকার মো: আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) সফিজুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মোঃ গোলাম জাকারিয়া পিন্টু এবং রংপুর ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: রমিজ আলম । স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক (রসায়ন)  মোঃ মাহবুব রহমান সরকার।

রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব), স্থানীয় সরকার জনাব মো: আবু জাফর বলেন বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ব্যবসায়ী সবাইকে একসাথে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। মেয়াদ উত্তীর্ন পণ্যের ব্যবহার এবং কাপড় পরিমাপে গজ গিরা এর ব্যবহার বন্ধ করার কথা বলেন। অতি মুনাফার মাধ্যমে ভোক্তা যাতে ক্ষতিগ্রস্থ না সে বিষয়ে বিএসটিআই কে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। শাস্তি প্রদানের পাশাপাশি সচেতনতা গড়ে তলার দিকে জোর দেন। পাশাপাশি বিএসটিআই এর লোকবল বাড়ানোর মাধ্যমে বিএসটিআই এর সার্বিক কার্যক্রম জোরদারের পরামর্শ দেন।