সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সিলেটে ২৪ এর ছাত্র-জনতার অভ্যূত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভুমিকা শীর্ষক সেমিনার

এস এ শফি, সিলেট: সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ২৪ এর ছাত্র- জনতার অভ্যূত্থান ও গনতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস সিলেট কতৃক গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ২৪ এর ছাত্র- জনতার অভ্যূত্থান ও গনতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার।
আঞ্চলিক তথ্য অফিস সিলেটের উপ প্রধান তথ্য অফিসার মোঃ মুমিনুল হকের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির,সহ সভাপতি খালেদ আহমদ, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বাসস এর সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, দৈনিক খবরপত্রের সিলেট ব্যুরো প্রধান এম এ মতিন, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল,নিউ এইজের সিলেট ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির,দৈনিক বনিক বার্তার সিলেট প্রতিনিধি নুর আহমদ, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক  সাইফুর রহমান তালুকদার।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন,দেশ কে সকলে মিলে রক্ষা করতে হবে, দেশ না থাকলে, থাকবে না চেতনা বা আদর্শের মূল্য। সে কারনে যার যার অবস্থান থেকে, সচেতন ও সাবধান হতে হবে। আমাদের বর্তমান ও ভবিষ্যৎ সুরক্ষা সেই ভাবনা ও বাস্তবায়তায় নিহিত।