Skip to content

LIVE 3'
Qatar
0-0
Switzerland
Source: ESPN

সখীপুরে মামা বা‌ড়ি যাওয়া হ‌লো না শিশু সাফওয়া‌নের, ট্রাকচাপায় প্রাণ গে‌লো

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বাবা-মার স‌ঙ্গে মামা বা‌ড়ি যা‌চ্ছি‌লেন শিশু সাফওয়ান (৫)। দৌ‌ড়ে রাস্তা পার হ‌তে গি‌য়ে বাবা-মার সাম‌নেই ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামের ৫ বছর বয়সী শিশুর মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে। সাফওয়া‌নের আর মামা বা‌ড়ি যাওয়া হ‌লো না। শুক্রবার দুপুরে সখীপুর-গোড়াই সড়কের পৌর শহরের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।
পরিবারসূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সাফওয়ান বাবা-মায়ের সঙ্গে ব‌্যাটা‌রি চা‌লিত অটোরিকশা যোগে তার মামার বাড়িতে যাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে তার বাবা ভাড়া দেওয়ার সময় সাফওয়ান রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে ট্রাকচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। শিশু সাফওয়া‌নের বাবা-মা সন্তানের এমন ট্রা‌জে‌ডি মৃত‌্যু‌তে বাকরুদ্ধ হ‌য়ে প‌ড়ে‌ছেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।