সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সংস্কারে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে : হাসনাত আব্দুল্লাহ

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে। সংস্কারকাজে সচিবালয়সহ কেউ বাধা তৈরি করলে তা সহ্য করা হবে না। দেশের মানুষকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রামের দুই নম্বর গেইট বিপ্লব উদ্যানে পথসভার কর্মসূচির আগে এমন হুঁশিয়ারি দেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের আগে এনবিআর, কাস্টমসসহ নানা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। সেসব প্রতিষ্ঠানে সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে। এতে সচিবালয়সহ কেউ বাধা তৈরি করলে তা সহ্য করা হবে না। সংস্কার কাজে বাধা এলে দেশের মানুষকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

দলের পথসভা কর্মসূচির দ্বিতীয়দিন ধারাবাহিকভাবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়িসহ নানা উপজেলায় পথসভা করবে এনসিপি। এর আগে রোববার দক্ষিণ চট্টগ্রামের ৯টি উপজেলা সফর করে দলের প্রতিনিধিরা।