সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পিছিয়ে থেকেও ফেরার গল্প লিখল বাংলাদেশ

 

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করে ২৪৮ রানে অলআউট হয় টাইগাররা। জবাবে ২৩২ রানে থামে লঙ্কানদের ইনিংস। বাংলাদেশের হয়ে ৩৯ রান খরচায় ৬ উইকেট নেন তানভীর।

ব্যাটিংয়ের শুরুতেই তানজীদ হাসান তামিমের বিদায়, এরপর পারভেজ হোসেন ইমনের ফিফটি। পরে হৃদয়ের ফিফটি আর বাকিদের অবদানে আড়াইশ ছোঁয়া সংগ্রহ।

সেটা তাড়া করতে নেমে মাত্র ১৯ বলে ফিফটি করেন লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। প্রথম ১০ ওভারে তার ব্যাটিং ঝড়ে রীতিমতো অসহায় লাগছিল বাংলাদেশের বোলারদের। তবে এরপর টানা দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান স্পিনার তানভীর ইসলাম। সেই যে চাপে পড়লো লঙ্কানরা, টাইগার বোলাররা সেই চাপ ধরে রাখলো ম্যাচের শেষ পর্যন্ত।

শেষ দিকে জেনিথ লড়াই করলেও সেটা শুধু হারের ব্যবধান কমিয়েছে। আর তাতে বাংলাদেশ পেলো রোমাঞ্চকর এক জয়। যে জয়ে ৩ ম্যাচের সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায়। ৬ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

এমন পারফর্মম্যান্স করার পর জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। সেখানে অবশ্য অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ভাসিয়েছেন প্রশংসায়। তানভীর বলেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, ইন শা আল্লাহ। ক্যাপ্টেন বিশ্বাস দিয়েছিল এই রান ডিফেন্ড করা সম্ভব। আমি প্রথমে যখন ২ ওভারে ২২ রান দেই, তখন ক্যাপ্টেন আমাকে বলে বোলাররাই মাইর খায়, তুই উইকেট নিবি।’

‘পরে ক্যাপ্টেনকে আমি বলেছিলাম, আমি ওকে টাইট বোলিং করি। উনি বলেছেন, না তুই ওরে উইকেট নেওয়ার জন্য বল করবি। ক্যাপ্টেন আমাকে যে বিশ্বাস দিয়েছে, সেখান থেকে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছি, সেজন্য আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে— যোগ করেন এই স্পিনার।

এনএনবাংলা/আরএম