সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রাম বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ নিরাপত্তারক্ষী আটক

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এক নিরাপত্তারক্ষীকে পাচঁ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার পাচারের চেষ্টায় আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

আটক ব্যক্তির নাম বেলাল। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, একটি গোপন তথ্যের ভিত্তিতে বেলালকে কাস্টমসের একটি দল চ্যালেঞ্জ করেছিল কারণ তিনি স্বর্ণের বার নিয়ে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন,‘তল্লাশির পর, আমাদের দল তার কাছে ১০ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার খুঁজে পেয়েছে। আমাদের সন্দেহ, আজ সকালে অবতরণ করা দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই স্বর্ণের বার আনা হয়েছিল।’

জব্দকৃত স্বর্ণের বারগুলোর বাজার মূল্য ৫ কোটি টাকা। ফরহাদ বলেন,‘বেলালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।’

—ইউএনবি