সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মোংলায় পাথরবোঝাই লাইটার জাহাজডুবি: ১০ নাবিক জীবিত উদ্ধার

খুলনার মোংলা বন্দরের দুবলার চরে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে পাথরবোঝাই একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার ভোর রাতে বন্দরের দুবলার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার দুপুরে পশুর নদীতে ‘এম ভি দেশ বন্ধু’ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেননি মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাসানুজ্জামান জানান, মোংলা বন্দরেরর বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এম ভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল ‘এমভি বিউটি লোহাগড়া- ২’ লাইটার জাহাজটি।

পথিমধ্যে ভোর রাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এ সময় খবর পেয়ে জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে দুবলাচর ক্যাম্পের কোস্টগার্ড সদস্যরা।

—ইউএনবি