সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পতিত ফ্যাসিস্টদের দোসররা নৈরাজ্য সৃষ্টিরঅপচেষ্টায় লিপ্ত রয়েছে: এড. মনা

 

খুলনা  ব্যুরো:

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনা বলেছেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেশের মানুষ সুন্দর ভবিষ্যতের আকাক্সক্ষায় গণআন্দোলনে বারবার জীবন দিয়েছেন।
কিন্তু এরপরও সাম্য-ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন অধরাই রয়ে গেছে। চব্বিশের গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের শেকল ছিঁড়ে বাংলাদেশের মানুষ এখন মুক্ত হলেও পতিত ফ্যাসিস্টদের দোসররা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে যেন চব্বিশের গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা না যায় সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, দুষ্কৃতকারীদের সংঘটিত বর্বরোচিত ও পশুর চেয়েও হিংস্রতায় গোটা দেশের মানুষ হতভম্ব।
নারীদের ওপর ধারাবাহিক পাশবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দেশের নারী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাব লিয়াকত আলী মিলানায়তনে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপুতিতে খুলনা মহানগর বিএনপির মাসব্যাপী কর্মসুচির অংশ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা আয়োজিত রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বর্তমান সরকারকে কঠোর হস্তে দুষ্কৃতিকারীদের দমনের আহবান জানিয়ে বলেন, আওয়ামী দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয় বলেই নারীর ওপর এ ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সারা দেশে শহীদ হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক। আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৩৪ জন শহীদ হয়েছেন। এর মধ্যে শুধু বিএনপিরই ৪২৩ জন ও ছাত্রদলের ১৪৪ জন। চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ছাত্রদলের নেতা ছিলেন। এছাড়া শ্রমিক দলের ৭২ জন, যুবদলের ৭১ জন ও স্বেচ্ছাসেবক দলের ২৪ জন শহীদ হয়েছেন। এছাড়া অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় জুলাই-আগস্টের গণঅভ্যূত্থানে শহিদদের রক্তস্রোতের ওপর দাড়িয়ে সকলে ঐক্যবদ্ধ থেকে শহীদ জিয়ার স্বপ্ন ও কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনার সভাপতি ডাঃ মো. রফিকুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রেহানা ঈসা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, সদর থান বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির, খালিশপুর থানার সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিশ^াস, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ড্যাব নেতা ডাঃ স ম গোলাম আজম, ডাঃ মোঃ আকরামুজ্জামান, ডাঃ এস এম মাসুদুর রহমান লিমন, ডাঃ শওকত আলী, ডাঃ হুমায়রা মুসলিমা বাবলী, জাসাসের ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু, এম এ জলিল, কৃষক দলের সজিব তালুকদার, অদনান ইসলাম দীপ, সোনাডাঙ্গা থানার সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, সদর থানার সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন প্রমূখ।