সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাটে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন পরীক্ষা উপকরণ বিতরণকালে উপাধ্যক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ

 

 

জয়পুরহাট প্রতিনিধিঃ 
এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণকালে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে জয়পুরহাটের মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান পিনুর বিরুদ্ধে।এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতা-কর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন ইলিয়াছ, দোগাছী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহান কবির, কলেজ শাখার সিনিয়র সহসভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ আলম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান পিনু ‘একটি ফ্যাসিস্ট রাজনৈতিক গোষ্ঠীর’ ইন্ধনে পরিকল্পিতভাবে ছাত্রদলের উপর হামলা চালিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষী শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান পিনুর বক্তব্য জানা যায়নি।