সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ব্যাটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন আকরাম

এভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতা দেখেছে গোটা দেশ

 

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। এই সিরিজের তিন ম্যাচেই বাজে ব্যাটিংয়ে বেশ ভুগেছে টাইগাররা।

আজ বুধবার (৯ জুলাই) মিরপুরে সাবেক ক্রিকেটার ও বিসিবির পরিচালক আকরাম খান গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমাদের ব্যাটারদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। হয়তো ওভার কনসাস (অতিরিক্ত সতর্কতা)। আমার কাছে মনে হচ্ছে না যে, তারা মানসিকভাবে ফিট।

তিনি আরও বলেন, দূর থেকে খেলা দেখে মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে।

সম্প্রতি তাওহীদ হৃদয় রান আউট হওয়ার পর ব্যাট ছুঁড়ে মারেন সেটা ইঙ্গিত করে আকরাম বলেন, কিছু অ্যাটিটিউডও আছে, যেগুলো দলে প্রভাব ফেলে। কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে…এখানে কিন্তু কেউ সেরা খেলোয়াড় না, যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এসব করলে টিম কিন্তু দিন দিন নেগেটিভ দিকেই যাবে। প্রোপার ক্রিকেট খেলতে হলে আপনাকে সবকিছুতেই উন্নতি করতে হবে।

এনএনবাংলা/আরএম