সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চাঁদপুরে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুরের তিন নদীর মোহনা সংলগ্ন এলাকায় শনিবার বিশেষ অভিযানের মাধ্যমে সাতশ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যানা যায় শরীয়তপুরের আলুবাজার ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি বাজারজাত করার উদ্দেশে যাত্রীবাহী ট্রলার যোগে চাঁদপুর মোহনায় আনা হচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর সাব-লেফটেন্যান্ট রুহান মঞ্জুরের নেতৃত্বে চাঁদপুর মোহনা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে অভিযান পরিচালনা করে ওই সব চিংড়ি জব্দ করা হয়। চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনির, চাঁদপুরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে জব্দকৃত চিংড়িগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

–ইউএনবি