সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২

জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা শিশুসহ দুই জন নিহত হয়েছে। রবিবার বেলা আড়াইটার দিকে সড়কের ঝাওয়ার খাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিন যাত্রী। তাৎক্ষিণকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। তিনি জানান, ছাতক থেকে গোবিন্দগঞ্জমুখী যাত্রীবাহী ফোরস্ট্রোক সড়কের ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ফোরস্টোকটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। ফলে ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।