সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিষেধাজ্ঞায় পড়তে হলো মেসিকে

 

মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ কঠোর নিয়মের ফলে নিষেধাজ্ঞায় পড়তে হলো মেসিকে।

অল-স্টার গেমে অংশ না নেওয়ার কারণে ইন্টার মিয়ামির দুই তারকা মেসি ও জর্দি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে মাঠে নামতে পারবেন না তারা।

গত বুধবার টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত হয় এমএলএস অল-স্টার গেম। যেখানে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস দল।

ভক্ত ও গণমাধ্যমের ভোটে স্কোয়াডে জায়গা পাওয়া সত্ত্বেও মেসি ও আলবা কেউই ম্যাচে অংশ নেননি।

এমএলএসের নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় বৈধ চিকিৎসাগত অনুমতি ছাড়া অল-স্টার গেমে না খেলেন, তবে তিনি তার ক্লাবের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হবেন।

এই নিয়ম অনুযায়ীই শনিবার, ২৬ জুলাই চেজ স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মেসি ও আলবাকে খেলতে দিচ্ছে না লিগ কর্তৃপক্ষ।

এমএলএস এক বিবৃতিতে জানায়, এই সপ্তাহের অল-স্টার গেমে অনুপস্থিত থাকার কারণে ইন্টার মায়ামি সিএফ-এর জর্দি আলবা ও লিওনেল মেসি ক্লাবের আগামী ম্যাচে খেলতে পারবেন না। লিগের নিয়ম অনুযায়ী, পূর্বানুমোদন ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নেওয়া খেলোয়াড় পরবর্তী ম্যাচে অযোগ্য বিবেচিত হন।

এনএনবাংলা/আরএম