সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আমি এখনো কোনো দলের চাকর নই : নীলা ইস্রাফিল

 

আমি এখনো কোনো দলের চাকর নই বলে মন্তব্য করেছেন সদ্য এনসিপি থেকে সরে দাঁড়ানো নেত্রী নীলা ইস্রাফিল। বাংলাদেশে একটি সাধারণ মানুষ কতটুকু স্বাধীন? এমন প্রশ্নও করেন তিনি।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন নীলা ইস্রাফিল।

তিনি ফেসবুক পোস্টে বলেন, আজ ৩০ জুলাই, ২০২৫ এক বছর কেটে গেছে।

কিন্তু প্রশ্ন একটাই রয়ে গেছে বাংলাদেশে একটি সাধারণ মানুষ কতটুকু স্বাধীন? কতটুকু নিরাপদ? আমি এখনো কোনো দলের চাকর নই। আমি একজন সচেতন নাগরিক, একজন মা, একজন শিল্পী, একজন মানুষ যে রক্তের গন্ধে শ্বাস নিতে চায় না।
নীলা ইস্রাফিল বলেন, আজও সেই প্রশ্নগুলো রয়ে গেছে, উত্তরহীন কেন যারা গুলি চালায়, তারাই বেঁচে যায়, আর যারা বাঁচতে চায়, তাদের মুখ বন্ধ করা হয়? কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে রাষ্ট্রবিরোধী বানানো হয়? কেন নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ালেই ফেসবুক থেকে মুছে ফেলা হয় সত্য?

এক বছর আগেও বলেছিলাম রক্তাক্ত বাংলাদেশ আমি চাই না। আজও বলছি আমি গুলির বাংলাদেশ চাই না দলান্ধতা নয়, চাই মানুষের রাষ্ট্র।

আপনারা যারা চুপ করে আছেন, তারা কি জানেন চুপ থাকার অর্থ কখনো কখনো অপরাধে সম্মতি দেওয়া? আমি চুপ করিনি, করবও না। বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। এটা ১৮ কোটি মানুষের আর আমিও তাদের একজন। স্বাধীনতা মানে শুধু স্বাধীন পতাকা নয় স্বাধীন প্রশ্ন করার অধিকার।

আমি প্রশ্ন করছি। আপনারা করলেন তো?