সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংক হিসাবে সাড়ে ৫ কোটি টাকা জব্দ

 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব অস্থায়ীভাবে জব্দ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞ আদালতের আদেশ অনুযায়ী মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা সমপরিমাণ অর্থ ফ্রিজ করা হয়েছে। সিআইডির অনুসন্ধান চলাকালে বিভিন্ন রিপোর্ট, ডকুমেন্ট ও ব্যাংক হিসাব বিশ্লেষণে দেখা যায়, মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

সিআইডি বলছে, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে এসব লেনদেনের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এরই অংশ হিসেবে মোতাল্লেস হোসেনের স্থাবর সম্পত্তি ও অন্যান্য আর্থিক কার্যক্রম যাচাই করা হচ্ছে।

এ ছাড়াও, প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এ ঘটনার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সিআইডি। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এনএনবাংলা/আরএম