সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ: ফয়জুল করিম

ছবি সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আজকে আওয়ামী লীগের কাজগুলো বিএনপি করছে। আওয়ামী লীগ যে ধরনের বক্তব্য দিত, ঠিক একই বক্তব্য এখন বিএনপি দিচ্ছে। দুই দলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আমি আগেই বলেছিলাম নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ।

রোববার (১০ আগস্ট) বিকাল ৫টার সময় বরিশাল জেলার গৌরনদী উপজেলার পৌর ঈদগাহ মাঠে ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আরো বলেন, ক্ষমতায় আসার আগেই বিএনপি চাঁদাবাজি, মারামারি, খুনাখুনিতে লিপ্ত হয়েছে। এমনকি এক ঘটনায়, এক মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায়, মেয়ের সামনেই বাবাকে হত্যা করা হয়েছে।

সমাবেশ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদীকে পরিচয় করিয়ে দেন তিনি।