সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

 

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুজনের পরিচয় মিলেছে। নাম রঞ্জিত কুমার ও আতিয়ার রহমান। আহতদের মধ্যে গুরুতর সাতজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ জানান, ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের সঙ্গে চুয়াডাঙ্গাগামী ডিডি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় অন্তত ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও জানান, দ্রুত উদ্ধারকাজ শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এনএনবাংলা/আরএম