সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাফীর ‘আন্ধার’ সিনেমায় সিয়ামের সঙ্গে তুষি

ঢালিউড নির্মাতা রায়হান রাফী এবার ভৌতিক গল্পের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। দুই ঈদ ছাড়াই এবার সিনেমা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নির্মাতার।

‘আন্ধার’ সিনেমাটির গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। রহস্য, ভয় আর অজানার মিশেলে তৈরি ‘আন্ধার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। তার সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে রসায়নে আছেন অভিনেত্রী নাফিজা তুষি।

এতদিন অভিনেত্রীর নাম নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে জানা গেল প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধবেন নাজিফা তুষি। এর আগে বড়পর্দায় ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ এবং ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’-এ অভিনয় করে আলোচনায় আসেন এ অভিনেত্রী।

এখনই কিছু বলতে না চাইলেও নাফিজা তুষি বলেন, আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না। কিছু নিয়মের ভেতরে থাকতে হয়। আপাতত কিছু বলব না, যা বলার টিম বা ডিরেক্টর বলবেন।