সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ট্রাম্প-পুতিন যত বেশি দেখা করবেন, বিশ্ব শান্তির জন্য তত ভালো হবে: ফিফা প্রধান

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি পুরো বিশ্বকে উপকৃত করবে বলে মনে করেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য পুতিন যুক্তরাষ্ট্র সফর করবেন বলে ট্রাম্পের আশা প্রকাশের পর তার মন্তব্য এলো।

বিশ্বের বৃহত্তম ক্রীড়া ফেডারেশনের সভাপতি বলেন, ‘আমি বিশ্বাস করি যে… প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন যত বেশি একত্রিত হবেন, বিশ্ব শান্তির জন্য ততই ভালো হবে।’

জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই ট্রাম্প (শান্তি প্রতিষ্ঠার) প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। (ইউক্রেন সংঘাত সমাধানে) আলোচনা চলছে। আপনি জানেন, যত বেশি আলোচনা হবে, তাদের (পুতিন এবং ট্রাম্প) একটি ভালো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তত বেশি হবে।’

তিনি আরও বলেন, ‘(সবাই) এটাই দেখছে, আশা করছে এবং প্রার্থনা করছে। সবাইকে ধন্যবাদ।’ এ সময় তিনি রাশিয়ান ভাষায়ও ‘ধন্যবাদ’ জানান।

এনএনবাংলা/