সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু প্রভার

ছবি: সাদিয়া জাহান প্রভার ফেসবুক থেকে নেওয়া

 

দুই দশকের শোবিজ ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমায় নাম লেখালেন সাদিয়া জাহান প্রভা। ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করলেও প্রভাকে দেখা যায়নি চলচ্চিত্রে।

প্রভার অভিনয় শুরু ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লস প্রজেক্ট’ নাটক দিয়ে। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।

এবার প্রভা অভিনয় করছেন সরকারি অনুদানের দুই সিনেমায়। একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’।

গতকাল গাজীপুরের হোতাপাড়ায় দেনা পাওনা সিনেমার শুটিং শুরু করেছেন প্রভা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে এটি। এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা। তার সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

‘দেনা পাওনা’র শুটিং শুরুর আগে ‘দুই পয়সার মানুষ’ সিনেমার প্রথম অংশের শুটিং শেষ করেছেন প্রভা। দুই পয়সার মানুষ সিনেমার কাহিনি সাধারণ মানুষের জীবনের ঘটনা ও সামাজিক বাস্তবতা নিয়ে লেখা। গল্পের মূল চরিত্রটি একজন সাধারণ মানুষের সংগ্রাম, স্বপ্ন ও মানবিক সম্পর্কের নানা দিক ফুটিয়ে তুলবে।

দুই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে প্রভা বলেন, ‘আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে মেলেনি। এমনও হয়েছে সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি, আবার পরিবারের কারণেও করতে পারিনি। এই সিনেমা দুটির সঙ্গে অনেক দিন আগেই যুক্ত হয়েছি। তবে জানাতে চাইনি ভয়ে। শুটিংয়ে অংশ নিয়ে এবার সুখবরটি সবার সঙ্গে শেয়ার করলাম। দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন।’

এনএনবাংলা/