সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সন্তানকে রেখে যশের সঙ্গে পূজা মন্ডপে নুসরাত

অনলাইন ডেস্ক :

ঢালিগঞ্জে এই সময়ের বেশ আলোচিত নুসরাত ও যশ। প্রেম, বিয়ে, সন্তান, নিখিল- নানা বিষয়েই আলোচনার কেন্দ্রে এই জুটি। তবে সব আলোচনা ছাপিয়ে তারা উভয়ে বিন্দাস জীবন যাপন করছেন। পূজাতে ভাল সময় কাটাচ্ছেন। তারা দু’জনই মন্ডপে মন্ডপে ঘুরে বেড়াচ্ছেন। একসঙ্গে ঢাকও বাজাচ্ছেন। নুসরতের ফ্যান ক্লাবের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে এমন ভিডিও। এই ভিডিও দেখে অনেকেই ২০১৯ সালের পুজোর কথা স্মরণ করেছেন। তখন নিখিল জৈনের সঙ্গে এভাবেই পুজোয় ঘুরে বেড়িয়েছেন নুসরাত। নিখিলের সঙ্গে ঢাকও বাজিয়েছিলেন ওই সময়। দু’বছরে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। এদিকে গত রোববার আবার ধুমধাম করে যশের জন্মদিন উদযাপন করেন নুসরাত। ‘হাজব্যান্ড’ ও ‘ড্যাড’ লেখা কেক আনেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে যশের জন্মদিন উদযাপনের ছবিও শেয়ার করেছেন নুসরাত। নিখিল জৈনের সঙ্গে নুসরতের মনোমালিন্যের খবর জানাজানির কিছুদিন পর যশ-নুসরতের সম্পর্কের বিষয়টি সামনে আসে। এই গুঞ্জন আরও জোরাল হয় নুসরাতের অন্তসত্ত্বা হওয়ার পর। শোনা যায়, ওই সময়টা নুসরাতের পাশেই ছিলেন যশ। ছেলে ঈশানের জন্মের সময়ও হাসপাতালে ছিলেন যশ। ঈশানকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হন যশ। গাড়ি চালিয়ে নুসরাত ও ঈশানকে বাড়িতে নিয়ে যান। এরপরই ঈশানের জন্ম সনদ প্রকাশ্যে আসে। সেখানে ঈশানের বাবা হিসেবে যশের নাম নথিভূক্ত করিয়েছেন নুসরাত।