সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ভিপি নুর

 

চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আগামীকাল সোমবার সকালে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।

আবু হানিফ বলেন, ‘দেরিতে হলেও সরকার নুর ভাইকে বিদেশে পাঠানোর সুযোগ দিয়েছে, এজন্য আমরা ধন্যবাদ জানাই। উন্নত চিকিৎসার মাধ্যমে ভিপি নুর দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেবেন।’

তিনি আরও বলেন, ‘হামলার ২৪ দিন অতিক্রম করার পরও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এমন বর্বরোচিত হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতা-কর্মীরা। এরপর গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতা-কর্মীদের লাঠিপেটা করেন। এতে গুরুতর আহত হন নুরুল হক নুর। লাঠিপেটায় তার মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড়ও ভেঙে যায়।

সেদিন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গণঅধিকার পরিষদের এই নেতা।

এনএনবাংলা/