সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসিনের আয়োজনে ‘নীরবে’ কনা

 

প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী কনার নতুন গান ‘নীরবে’। নতুন প্রজন্মের সংগীত পরিচালক হৃদয় হাসিনের পরিকল্পনায় ‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’ প্রজেক্টের প্রথম প্রকাশিত গান এটি। এটি লিখেছেন সৈয়দা হেমা এবং সুর ও সংগীত আয়োজন হৃদয় হাসিনের।

গানটি নিয়ে কনা বললেন,‘গানটা আমার বেশ ভালো লেগেছে। অনেকটা ৯০ দশকের ব্যান্ডের গানগুলোর মতো। যে কারণে আরও বেশি ভালো লেগেছে। কথাগুলোও সুন্দর। আর হাসিনের কাজ আমার বরাবরই পছন্দের। ওর মিউজিক আমার বেশ ভালো লাগে। সবমিলিয়ে আমি আশাবাদী গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

হাসিন বলেন, ‘কনা আপু আমার খুব পছন্দের একজন শিল্পী ও মানুষ। রেট্রো ক্লাসিক ধরণের এই গানটা উনার কথা ভেবেই করা। আমি আশা করছি শ্রোতারা আমাদের এই চেষ্টাকে সাদরে গ্রহণ করবেন।’

কথা প্রসঙ্গে হাসিন আরো বলেন,‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’ আমার ড্রিম প্রজেক্ট। বহু বছর ধরে আমি এটা করার প্ল্যান করছিলাম। শেষ পর্যন্ত আমার এই প্রজেক্টের প্রথম সিজন আসলো। প্রথম সিজনে কনা আপু ছাড়াও আরও গান গেয়েছেন সংগীতশিল্পী লিজা ও নদী। প্রতিটা গানই ভিন্ন ভিন্ন ধরনের করার চেষ্টা করেছি। যে কারণে ভবিষ্যতে এই প্রজেক্টের যতগুলো গান আসবে সব গানগুলোতেই ভিন্নতা থাকবে। আশা করছি শ্রোতাদের সেগুলোও ভালো লাগবে।

কনার গাওয়া এই ‘নীরবে’ গানটি প্রকাশ হয়েছে হৃদয় হাসিনের এর ইউটিউব চ্যানেলে। পর্যায়ক্রমে বাকি গানগুলোও একই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে।

এনএনবাংলা/