সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

একুশে বইমেলা স্থগিত করলো বাংলা একাডেমি

 

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং তার কিছুদিন পর থেকে পবিত্র মাহে রমজান— এই দুই কারণে চলতি বছরের ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

কিন্তু ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি, তা এবার স্থগিত করা হয়েছে।

রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২১ সেপ্টেম্বরের সিদ্ধান্ত- ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’। এ প্রেক্ষাপটে বাপুস ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬- এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের অমর একুশের বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করেছিল বাংলা একাডেমি।

এনএনবাংলা/