সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টরন্টোতে প্রিমিয়ার হচ্ছে নাঈম-আইশার ‘শেকড়’, দেশে মুক্তি ঈদে

 

অভিবাসন, বাস্তুচ্যুতি ও আত্মপরিচয়ের সংকটের মতো বাস্তবধর্মী বিষয় নিয়ে নির্মিত হয়েছে প্রসূন রহমানের নতুন চলচ্চিত্র ‘শেকড়’। গত বছর সত্যজিৎ রায়ের জন্মদিনে সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন তিনি।

দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তির আগে কানাডার টরন্টোতে আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা)-তে প্রিমিয়ার হবে সিনেমাটি। উৎসব চলবে ৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত। উৎসবে ১৮ অক্টোবর ‘শেকড়’-এর আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। নির্মাতা প্রসূন রহমান নিজেও থাকবেন প্রিমিয়ার আয়োজনে।

এই আসরে ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম এবং আফগান নির্মাতা রয়া সাদাতও অংশ নিচ্ছেন। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে ফিল্ম ফোরাম, প্যানেল আলোচনাসহ বিশেষ সম্মাননা। জন্মশতবর্ষ উপলক্ষে এ বছর সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্রকার গুরু দত্ত।

‘শেকড়’ সিনেমায় উঠে এসেছে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প। অভিবাসী জীবনের সংকট ও জন্মভূমির টানে ফিরে আসার অনুভূতি শুধু বাংলা ভাষাভাষীর নয়, এটি বৈশ্বিক এক অভিজ্ঞতা। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে আবার সেই শেকড়ের টানে ফিরে দেখা ও সম্পর্ক পুনর্স্থাপনের গল্প বলবে ছবিটি।

এতে জুটি হয়ে অভিনয় করেছেন এফ এস নাঈম ও আইশা খান। আরও অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা এবং শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ অনেকে।

চলচ্চিত্রটির নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘জীবনের টানে আমরা শেকড় থেকে দূরে সরে যাই, কিন্তু শেষ পর্যন্ত আবার খুঁজে ফিরি সেই সোঁদা মাটির গন্ধ ও ফেলে আসা জীবনের স্পর্শ। শেকড় সিনেমা মূলত সেই ফিরে দেখারই গল্প।’

সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর। গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায় হয়েছে শুটিং, সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন।

জানা গেছে, বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আগামী রোজার ঈদে বাংলাদেশে মুক্তি পাবে ‘শেকড়’।

এনএনবাংলা/