সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ন্যান্‌সির কণ্ঠে সাবিনা ইয়াসমীনের গান

 

‘জীবন নৌকা’ সিনেমায় সাবিনা ইয়াসমীন গেয়েছিলেন ‘তুমি তো এখন আমারই কথা ভাবছো’ গানটি।

আলম খানের সহধর্মিণী গুলবানু খানের লেখা এবং আলম খানের সুর করা গানটি দারুণ জনপ্রিয় হয়। এবার সাবিনা ইয়াসমীনের গাওয়া সেই গান নতুন করে কণ্ঠে তুললেন নাজমুন মুনিরা ন্যান্‌সি। নতুন করে সংগীত আয়োজন করেছেন বাপ্পা মজুমদার।

ন্যান্‌সির গাওয়া গানটির একটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন শেখ সাদি ও প্রথমা দাশ। অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে ১ অক্টোবর প্রকাশ পেয়েছে গানের ভিডিওটি।

এবারই প্রথম নয়, এর আগেও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন ন্যান্‌সি।

ন্যান্‌সি জানিয়েছেন, শুধু অনুষ্ঠানেই নয়, ছোটবেলা থেকে সাবিনা ইয়াসমীন, রুনা লায়লাদের গান শুনে ও গেয়ে বেড়ে উঠেছেন তিনি।

জানা গেছে, আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান নতুন করে গাওয়ার পরিকল্পনা রয়েছে ন্যান্‌সির। পর্যায়ক্রমে সেই গানগুলোও প্রকাশ করা হবে।

এনএনবাংলা/