সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই

 

দেশের জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর স্রষ্টা ও লেখক রকিব হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে ডায়ালাইসিস চলাকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর ফেসবুকে পোস্ট দিয়ে রকিব হাসানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, রকিব হাসান দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে ডায়ালাইসিস চলাকালেই তিনি ইন্তেকাল করেন।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির সুবাদে তার শৈশব কেটেছে ফেনীতে। সেখানেই স্কুলজীবন শেষ করে তিনি ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন পেশায় যুক্ত হলেও শেষ পর্যন্ত লেখালেখিকেই জীবনের মূল পেশা হিসেবে বেছে নেন।

সেবা প্রকাশনী থেকেই তার লেখকজীবনের সূচনা হয়। প্রথমদিকে বিশ্বখ্যাত ক্লাসিক বই অনুবাদের মাধ্যমে লেখালেখির জগতে প্রবেশ করেন তিনি। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই রচনা করেন। তবে কিশোরদের প্রিয় তিন গোয়েন্দা সিরিজই তাকে এনে দেয় সর্বাধিক খ্যাতি ও জনপ্রিয়তা।

এনএনবাংলা/