সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এইচএসসিতে ফেল করেছেন মারুফা, ভালো ফল মারুফ-বর্ষণের

 

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল ঘোষণা করা হয়। এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

এবারের পরীক্ষায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন উদীয়মান ক্রিকেটার—অনূর্ধ্ব-১৯ দলের সদস্য মারুফ মৃধা, রোহানাতদৌলা বর্ষণ ও ওয়াসি সিদ্দিকী ভালো ফলাফল করেছেন। তবে নারী দলের তারকা পেসার মারুফা আক্তার পাস করতে পারেননি।

বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম বলেন, ‘ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ দেখিয়েছে বোর্ড। কলেজের পক্ষ থেকে তার খাতার পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা হবে।’

পরীক্ষায় বাঁহাতি পেসার মারুফ মৃধা পেয়েছেন জিপিএ ৪.২৫, আর লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী তুলেছেন জিপিএ ৪.০৮। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা পেসার রোহানাতদৌলা বর্ষণের ফলাফলও ভালো হয়েছে বলে জানিয়েছেন বিকেএসপি কর্তৃপক্ষ।

বিকেএসপি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির মোট ১৫৯ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১৪৭ জন উত্তীর্ণ হয়েছেন।

এনএনবাংলা/