সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চ্যাটজিপিটি ব্যবহারকারী সংখ্যায় এখন ১০০ কোটি

 

নতুন এক রেকর্ড গড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল চ্যাটজিপিটি। ওপেনএআই-এর তৈরি এই এআই চ্যাটবট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’কে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপের শীর্ষে পৌঁছেছে। প্রতিষ্ঠান জানিয়েছে, চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা এখন একশ কোটি ছাড়িয়েছে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানাচ্ছে, এ মাইলফলক প্রমাণ করে যে, বিভিন্ন ধরনের এআই অ্যাপ এখন মানুষের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

‘ডিজিটাল ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটি ছাড়াও এআই স্টার্টআপ অ্যানথ্রপিক-এর ক্লড এবং গুগলের জেমিনাই চ্যাটবটের মতো স্বতন্ত্র এআই অ্যাপের ব্যবহারকারী সংখ্যা একশ কোটিরও বেশি।

চ্যাটজিপিটি চালু হয়েছিল ২০২২ সালের নভেম্বর মাসে। তিন বছরেরও কম সময়ের মধ্যে এই অ্যাপটি পৌঁছেছে ইতিহাসের সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জনের রেকর্ডে।

এই তথ্য এসেছে কনজিউমার ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান মেল্টওয়াটার এবং সৃজনশীল সংস্থা উই আর সোসিয়াল-এর প্রতিবেদনের মাধ্যমে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘এআই প্রযুক্তি এখন শুধু প্রাথমিক ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।’

তথ্য অনুযায়ী, এআইয়ের এই জনপ্রিয়তা ইন্টারনেট ব্যবহারের অন্যান্য ক্ষেত্রকেও প্রভাবিত করছে। বিশেষ করে, প্রচলিত সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীর সার্চ করার সংখ্যা কমে আসছে।

অন্যদিকে, পিউ রিসার্চ সেন্টার-এর এক সমীক্ষায় দেখা গেছে, মানুষের মধ্যে এআই নিয়ে উত্তেজনার তুলনায় উদ্বেগ বেশি। বিশ্বের ২৫টি দেশের ২৮ হাজারের বেশি মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন। জরিপে বলা হয়েছে, মাত্র ১৬ শতাংশ মানুষ এআই প্রযুক্তি নিয়ে উৎসাহী, বাকিরা শঙ্কিত বা সন্দিহান।

গবেষকরা জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও গ্রীসের মতো দেশে প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেক এআই নিয়ে উদ্বিগ্ন।’

এনএনবাংলা/